ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক যুবদলের সদস্যপদ থেকে বহিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গত ১২ জুলাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। দলীয় প্যাডে বহিষ্কারদেশ সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে যুবদল নেতা মুসফিকুর রহমান ফাহিমের সমর্থকরা যুবদল কর্মীরা ১২ জুলাই বিকেল ৫ ঘটিকার সময় শহীদ ফারুক রোড যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় বহিষ্কারাদেশের বিরুদ্ধে আন্দোলন ও মিছিল করেন ফাহিম শত শত সমর্থক গোষ্ঠী। মিছিলে অংশ নেওয়া স্হানীয় এলাকাবাসী ও যাত্রাবাড়ী থানা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।
এদিকে বহিষ্কারাদেশ বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানা যুবদল নেতা জানান, ফাহিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্ত না করে বহিষ্কারাদেশ দিয়েছে। আমাদের দাবি চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বহিষ্কার অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ফাহিমের সমর্থকরা দাবি করে সাংবাদিকদের জানায়, যতক্ষণ পর্যন্ত যুবদলের নেতা ফাহিমের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক অভিযোগ ও দলীয় বহিষ্কারদেশ অবিলম্বে প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই থাকবো আন্দোলন করবো, আন্দোলনরত যুবদলের কর্মীর আরো জানান, শরীয়তপুর হতে ঢাকা শরীয়তপুর পরিবহন বাস মালিক সমিতির যাত্রাবাড়ীতে কোন রোড পারমিট নাই, তারা এক সময় আওয়ামী লীগের ক্ষমতার জোরে যাত্রাবাড়ীতে শরীয়তপুর পরিবহন অবৈধ ক্ষমতার জোরে যাত্রাবাড়ীতে চলাচল করছে।
শরীয়তপুর পরিবহন মালিক সমিতি গোসাইঘাট পরিবহন শরীয়তপুর শহরে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবহন মালিক ও ড্রাইভারদের সাথে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন। তারই সূত্রপাত ধরে যাত্রাবাড়ী থানা সাবেক যুবদলের সহ-সভাপতি অত্যন্ত জনপ্রিয় যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী ও যুবদল নেতা কর্মীরা।