প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ
যমুনা নদীর ডান তীর ভাঙ্গন রক্ষা প্রকল্প সাঘাটায় মুন্সিরহাটে ব্লক তৈরিতে বড় পাথর ও চিকন বালুর ব্যবহার
গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদী ডান তীর ভাঙ্গন রক্ষা প্রকল্পের মুন্সিরহাট এলাকায় ব্লক তৈরিতে নিম্নমানের বড় পাথর ও চিকন বালুর ব্যবহার করায় এলাকাবাসী ব্লক তৈরির কাজ বন্ধ করে দেয়, পরে ২ ঘন্টা পর আবার প্রভাব খাটিয়ে ওই পাথর ও বালু দিয়ে কাজ শুরু করা হয়। এ বিষয় নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা গেছে।
অভিযোগে জানা যায়, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধীনে টেন্ডারের মাধ্যমে যমুনা নদীর ডান তীর ভাঙ্গন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পে সাঘাটা উপজেলার মুন্সিরহাট নামক স্থানে যমুনা নদীর ডান তীর প্যাকেজ নং ০৪। ২৯৫ মিটার অংশে স্থায়ী নদী তীর রক্ষা কাজ গত ৩১ ডিসেম্বর ২০২৪ শুরু হয়। ঢাকা বি, জে, জি, টি, এল—রহমান (জেভি) ঠিকাদারি প্রতিষ্ঠান ২৪ কোটি ৯৯ লক্ষ ৫২ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি করছেন। যাদুর তাইড় বিলবস্তা গাইবান্ধা — সাঘাটা সড়কের পাশ্বে ব্লক তৈরির কাজ করা হচ্ছে।

১৩ মার্চ বুধবার সকালে স্থানীয় তানজির, ভবেশ ও রায়হান মন্ডল এ কাজে বাঁধা দেন। নিম্নমানের যমুনা নদীর চিকন বালু ও ব্লক তৈরিতে বড় পাথর ব্যবহার করায় কাজ বন্ধ করে দেয় তারা। ২ ঘন্টা পর প্রভাব খাটিয়ে ওই পাথর ও বালু দিয়ে আবারো কাজ শুরু করা হয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।তবে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে পাথর সঠিক রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের লোকজন ছাড়াই চলছে ব্লক তৈরির কাজ।এলাকার সচেতন মহলের দাবি সঠিক নিয়মে যেন এ কাজ করা হয়। তাহলে ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে সাঘাটা উপজেলা।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.