পহেলা সেপ্টেম্বর রোজ রবিবার সকাল অনুমান ০৮থেকে০৮-৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর উপ-পরিচালক জনাব মোঃ লুৎফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মুন্সীগঞ্জে ৯ সদস্য বিশিষ্ট চৌকস একটি অভিযানিক দল গঠন করে মুন্সিগঞ্জ থানাধীন নতুন গাঁও গ্রামস্হ মোঃ জাকির এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নতুন গাও গ্রামস্থ আসামী মোঃ জাকির পিতা মৃত জুলহাস মাতা কুকিলা বেগম এর নিজ দখলীয় বসত ঘর তল্লাশী করে বসতঘরের পূর্ব পাশের কক্ষে রক্ষিত কাঠের তৈরি খাটের উপর তোষকের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি ১২ ইঞ্চি লম্বা কাঠের হাতল যুক্ত পাইপ গান ০১(এক)টি লোহা তৈরি ১১ ইঞ্চি পাইপ গান ০১ (এক)টি এবং গোলাপী রঙ্গের কাতুস যার পিছনে অংশ ইংরেজিতে লেখা আছেল NOBEL-12 -SPORT-12লেখা যুক্ত লিডবল কাতুস, উদ্ধার করা হয় এবং একই স্থান থেকে আসামী দখলে থাকা ১০৫ পিস আ্যফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করে তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন