প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
মুক্তাগাছায় জামায়াতে ইসলামীর গণমিছিল
সারাদেশের মতো ময়মনসিংহের মুক্তাগাছায়ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-জনতার জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল গণমিছিল।
মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর মুক্তাগাছা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শামছুল হক, ময়মনসিংহ জেলা কর্ম ও শূরা পরিষদের সদস্য মাওলানা বদরুল আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক শরীফ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণমিছিলে বক্তারা বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, যাতে সকল ভোটার ও প্রার্থী সমান সুযোগ পায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জনগণকে মুক্তভাবে প্রচার, চলাচল ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। মিছিলে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.