প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
মুক্তাগাছায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়
মুক্তাগাছা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (০৫ অক্টোবর ২৫) রবিবার মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা বিএনপির অভিভাবক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোঃ জাকির হোসেন বাবলু। কলেজ রোড জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল হালিম কাসেমী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন মসজিদের বিপুল সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মোঃ জাকির হোসেন বাবলু উপস্থিত সকল ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে মুক্তাগাছার ধর্মীয় ও সামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
সভায় বক্তারা সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.