প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নতুন ডিআইজি ও পুলিশ সুপারের মতবিনিময়
ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি ড. মোহাম্মদ আশরাফুর রহমান বলেছেন, শিগগিরই জনগণ ও সমাজের কল্যাণে পুলিশ পুরোদমে কাজ শুরু করবে। পুলিশকে স্বাভাবিক হয়ে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার সকালে নগরীর পুলিশ লাইন্স কল্যাণ শেডে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার আজিজুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.