প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ
মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহন ও ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১ জুন রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়।দিনভর বৃষ্টি,জলাবদ্ধতা সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাজমুল আলম খান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক,কলেজের উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা।
দীর্ঘদিন পর ঘটা করে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনে ইন্টার্ন চিকিৎসকরা খুবই আনন্দিত।অনুভূতি জানতে চাইলে মমেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডাঃ সাকিব হাসান বেলাল বলেন,"শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যেক ইন্টার্ন চিকিৎসকের জন্যই অনেক আরাধনার।আমাদের সকল ব্যাচমেটের আপ্রাণ চেষ্টায় অনেকদিন পর এমএমসিতে এ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমরা সবাই অনেক বেশি উল্লসিত। আশা থাকবে পরবর্তী ব্যাচগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.