ময়মনসিংহের ভালুকা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে সমিতির কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। মো. মোকছেদুল আলম রাব্বানীকে সভাপতি ও মো. আমির হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় মোঃ ছাইফুল ইসলাম খান, আব্দুল মোতালেব ঢালী, মো. ছফির উদ্দিন সরকার, মো.আব্দুল হাই সরকার সহ-সভাপতি ও নাজমুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে ৭ আগষ্ট ভালুকা সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে দলিল লেখকগণের সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রায় দেড় মাস সমির কোন কার্যক্রম ছিলোনা।