প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
ভারত হতে অবৈধ ১০ বাংলাদেশী নাগরিক আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা
ভারত হতে অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান রবিবার (৪ মে) বিকাল আনুমানিক ৪টার সময় সংবাদকর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় জানান।
রবিবার (৪ মে) ভোর রাতে ৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন মুজিবনগর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। ভারত থেকে তারা এদিন আনুমানিক রাত ২টা ২০ মিনিটে সীমান্ত পিলার নম্বর ১০৫ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
এ ব্যাপারে হাবিলদার বাবুল হোসেন বাদী হয়ে পাসপোর্ট অধ্যাদেশ আইন-১৯৭৩ ধারায় এজাহার দায়ের পর বাংলাদেশী নাগরিকগণকে মুজিবনগর থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তৎপর এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহন করছে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.