প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৩ শত কৃষকের মধ্যে বিনামূল্য সার-বীজ বিতরণ
প্রণোদনার আওতায় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি রবি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৩ শত জন কৃষকের মাঝে এই সব সার ও বীজ বিতরণ করা হয়।
বৃহষ্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে সার, বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম ছাড়াও বিভিন্ন ব্লকের সুপার ভাইজারগন উপস্থিত ছিলেন। পরে প্রতিজন কৃষককে ১ কেজি করে বারি সরিষা -১৪ জাতের বীজ ও জনপ্রতি ১০ কেজি করে এমওপি ও ডিওপি সার ৫ জন কৃষককে ৫ কেজি মসুরের বীজ দেয়া হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.