ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম শনিবার (১৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদ ভিত্তিতে সদর থানাধীন বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুজন মাদক কারবারিকে আটক করে তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুজন আলী (২৯) ফরিদগঞ্জ, পঞ্চপল্লী-থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর বর্তমান -বাড়ী নং- ৪৭, (মধুমিয়ার টিনসেড বাড়ির ভাড়াটিয়া), করাতিটোলা ছোট মসজিদ সংলগ্ন মধুমিয়ার বাড়ির ভাড়াটিয়া, ৩৯ নং ওয়ার্ড থানা-যাত্রাবাড়ী দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।
শামীম মৃধা (৩০) গৌরনদী বরিশাল বর্তমান ঠিকানা -বেজুড়া, যমুনা ইন্ডাস্ট্রিজ এর বিপরীতে (কামরুলের বাড়ির ভাড়াটিয়া), মাধবপুর জেলা-সিলেট।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।