প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক-মিনি ট্রাক মালিক গ্রুপের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক-মিনি ট্রাক ও কাভার্ডভ্যান মালিক গ্রুপের (রেজিঃ নং- সি-৪১৮/২৩-৯৮) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব গ্রহণ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর আলী দানা, ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, কাউন্সিলর শেখ মোহাম্মদ মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক খোকন
প্রমুখ।
অনুষ্ঠানে নব- নির্বাচিত ১৯ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাঠ করান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক-মিনি ট্রাক ও কাভার্ডভ্যান মালিক গ্রুপের আহব্বায়ক হানিফ মিয়া। সভাপতি হাজী জয়নাল আবেদীন, সিনিয়র সহ- সভাপতি মোঃ মাহফুজ মিয়া (আবু),সহ- সভাপতি মোঃ ছাদেকুর রহমান, মোঃ সোহেল মিয়া, মোঃ বিল্লাল মিয়া, মোঃ আমিনুল ইসলাম-(বাদশা), সাধারন সম্পাদক মোঃ মেরাজ ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাকিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোছা মিয়া, কোষাধক্ষ্য মোঃ লোকমান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার সম্পাদক মোঃ মিশুক মৃধা,আইন বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ,মোঃ খোকন, কার্যকরী সদস্য ,মোঃ ইব্রাহিম মিয়া,কামরুল ইসলাম ভূইয়া,মোঃ মানিক মিয়া ও মোঃ সোহাগ মিয়া। নব-নির্বাচিতদের শপথ ও দায়িত্ব গ্রহন শেষে সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণ করেই নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ ইসলাম বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে নিষ্ঠা ও সততার সাথে পালন করবো। আপনাদের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আমার এই দায়িত্ব পালন কালে আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা করলেই আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.