প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জিয়াসমিন আক্তার-(২৬) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির লোকজন।
রোববার রাত ১১ টায় এই ঘটনা ঘটে। মৃত জিয়াসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের দেওয়ান পাড়ার মৃত ইউনুস মিয়ার মেয়ে ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় জিয়াসমিন কে নিয়ে আসেন তার শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে ইসিজি করতে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। চিকিৎসক জিয়াসমিন কে মৃত ঘোষনার পরপরই তার লাশ রেখে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন।
মৃতের পরিবারের লোকজন জানায় প্রায় ১২ বছর আগে জিয়াসমিনের সাথে মুখলেসের বিয়ে হয়। মুখলেস একজন মাদকসেবী। প্রায়ই সে মাদকের টাকার জন্য জিয়াসমিন কে মারধোর করতো।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিয়াসমিন কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
তার মৃত্যুর সংবাদ জানার সাথে সাথে শ্বশুর বাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.