প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ৬:৩৪ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় দোকান জবরদখলে নেয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল বাজারে পূর্ব শত্রুতার জেরে সিয়াম সাথী গার্মেন্টস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) জবর দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের প্রতিপক্ষের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বুধল গ্রামের আব্দুল জাহের মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ মিয়া বুধল উত্তর বাজারে জনৈক্ এক ব্যক্তির কাছ থেকে ২০২১ সালে একটি দোকান ক্রয় করার পর সিয়াম সাথী গার্মেন্টস নামে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ভালোই চলছিল ইলিয়াছ মিয়ার ব্যবসা, পূর্ব শত্রুতার জের ধরে বাধা হয়ে দাঁড়ায় এলাকার একটি ভূমিদস্যু চক্র। মামলার নথি ও একাধিক এলাকাবাসীর বক্তব্যের সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে সায়েদ মিয়া (৫৪), সায়েদ মিয়ার ছেলে মোস্তাক মিয়া (২৮) ও তারেক মিয়া (২৫) ভুক্তভোগী ইলিয়াছ মিয়ার দোকানের ভিতরে তাদের জমি আছে দাবী করে, প্রায় সময় তাকে হুমকি ধমকি দিয়ে আসতো সায়েদ মিয়া গংরা।
এরই ধারাবাহিকতায় ইলিয়াছ মিয়া হুমকি ধমকি উপেক্ষা করে চরম বাধা-বিপত্তির মধ্যে ২ বছর ব্যবসা চলমান থাকা অবস্থায় গত ২ বছর আগে পূর্ব পরিকল্পিতভাবে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে সায়েদ মিয়া গংরা রামদা হাতে নিয়ে এসে বলতে থাকে এটা আমাদের দোকান, তুই এখন দোকান থেকে বের না হলে তোকে প্রাণে মেরে ফেলবো বলে নিরীহ ইলিয়াছ মিয়াকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ২০২৩ সালে,দোকান তাদের দখলে নিয়ে রাতারাতি নাম পরিবর্তন করে ফেলে। এ ব্যাপারে ইলিয়াছ মিয়া বিভিন্ন হুমকি ধমকির কারণে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে একটি সি আর মামলা করেছিল ১৭.১১.২১ ইং তারিখে যার নং ১২৭৯, ৩৮৫/৫০৬ (২)পেনাল কোড।
সম্প্রতি ইলিয়াছ মিয়া তার দোকান ফিরে পাওয়ার আশায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। দোকান দখলের ২ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি তিনি তার দোকান ফেরত পাননি। দোকান ফিরে না পাওয়ায় ভুক্তভোগী ইলিয়াছ মিয়া চরম হতাশায় জীবন কাটাচ্ছে। এদিকে দুর্ধর্ষ সন্ত্রাসী সাহেদ মিয়া গংরা নিরীহ ইলিয়াছ মিয়াকে প্রাণনাশের হুমকিসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে, এ যেনো দেখার কেউ নেই।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.