প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ণ
বৃহত্তর জোটের দিকে অগ্রসর হচ্ছে খেলাফত মজলিস
ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। এ সময় তারা জানান, বৃহত্তর জোটের দিকে অগ্রসর হচ্ছে খেলাফত মজলিস।
গতকাল রাতে নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে এ সভার আয়োজন করে দলটির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা। সভায় বক্তারা ঘোষণা দেন, খেলাফত মজলিস বৃহত্তর জোটের দিকে অগ্রসর হচ্ছে এবং জামায়াতসহ অন্যান্য ইসলামপন্থী দলকে সঙ্গী করে মানুষের কল্যাণে কাজ করবে।
প্রার্থীরা বলেন, তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমে নিবেদিত থাকবেন। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে দীর্ঘ ১৫ বছর ধরে খেলাফত মজলিস নেতারা রাষ্ট্রীয় দমন-নিপীড়নের শিকার হয়েছেন। দলের আমির মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতাদের অনেকেই কারাবরণ করেছেন। বক্তাদের দাবি, ফ্যাসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনা সরাসরি এই সংগঠনকে টার্গেট করেছিলে
দলটির নেতারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। অন্যায় হলে গণমাধ্যম যেন নির্দ্বিধায় ভুল ধরিয়ে দেয় এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। নতুন প্রজন্মের ভোটারদের সত্যের পথে আহ্বান জানাতে এবং সমাজ থেকে অনিয়ম দূর করতে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানানো হয়।
ফুলপুর-তারাকান্দা আসনের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদউল্লাহর সভাপতিত্বে সভায় মনোনীত প্রার্থীদের মধ্যে অংশ নেন, ধোবাউড়া-হালুয়াঘাট আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, গৌরীপুরের ফজলুর রহমান, সদর আসনের মুফতি মোশতাক আহমদ ফারুকী, মুক্তাগাছার মুফতি হাবীবুর রহমান, ফুলবাড়িয়ার মুফতি আব্দুল কাদের, ত্রিশালের মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার, ঈশ্বরগঞ্জের মাওলানা আব্দুল কাদের ফরেজী, নান্দাইলের মুফতি মামসুল ইসলাম রাহমানী, গফরগাঁওয়ের মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজী এবং ভালুকার হাফেজ মামুনুর রশিদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম, মহানগর সভাপতি মুফতি আব্দুস সালাম, পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান জেহাদী, মহানগর সহ-সাংগঠনিক মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দিপুরী, ফুলপুর থানা সভাপতি মাওলানা আজিম উদ্দিন শাহ জামালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.