গাইবান্ধার বাদিয়াখালীতে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টিএমএসএস নতুন শাখা অফিস শুভ উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিএম এসএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডাঃ হোসনে আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী, সাঘাটা উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী , সাঘাটা থানা অফিসার ইনচার্জ মো: বাদশা আলম, সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, যুগ্নাআহবায়ক মোস্তাক আহমেদ মিলন, রুস্তম আলী, যুবদল সদস্য সচিব সুমন মিয়া, যুগ্ম আহবায়ক, টুটুল আহমেদ,আনিছুর রহমান,মুকুল আহমেদ, মাকসুদ আহমেদ,শামীম হোসেন,সাঘাটা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাএদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, কৃষক দল,মৎস্যদল এর নেতা কর্মী উপস্থিত ছিলেন।