বিশ্ববিখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের দুইজন স্বনামধন্য তারকা - আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে ঘোষণা করেছে। বাটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, দেবব্রত মুখার্জি এই সম্পর্কে বলেন, “শুভ ও মিম, তাদের অনন্য প্রতিভা, বৈচিত্র্যতা ও গুণের জন্য সুপরিচিত; যা বাটার ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করবে।“
শুভ ও মীমের পারসোনালিটি ও পর্দায় স্টাইলিশ উপস্থিতি বহু মানুষকে আকৃষ্ট করতে সক্ষম এবং বাটা তাদের সাথে সম্পৃক্ত হয়ে তার সুবিশাল স্টাইলিশ জুতার কালেকশন সম্ভার তুলে ধরতে চায়।
এই পার্টনারশিপ বাটার জন্য একটি নতুন ও আনন্দময় অধ্যায়ের সূচনা করছে। শুভ ও মিমের খ্যাতি নিঃসন্দেহে তাদের ভক্তদের বাটায় অফার করা বিভিন্ন স্টাইল খুঁজে নিতে অনুপ্রাণিত করবে।