জুলাই পূনর্জাগরন ও তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাগেরহাটে অগ্রনী ব্যাংক পিএলসি’র আয়োজনে বৃক্ষরোপন ও চারা বিতারন কর্মসুচী পালন করা হয়েছে।
এ কর্মসুচী উপলক্ষে বুধবার সকালে জেলা শিশু একাডেমীতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। এছাড়া সাধারন মানুষদের কাছে চারা বিতারন করা হয়। এ কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট জেলার অঞ্চল প্রধান জিএম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আছাদুর রহমান।
এ ছাড়াও অগ্রনী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপত তপন কুমার বৈরাগী, শংকর কুমার দেসহ ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষের চারা বিতারনে সহযোগিতা করেন।#