AI AVATAR BANGLADESH LTD. বাংলাদেশে চালু করেছে Buzzencer Online Studio-একটি ক্রিয়েটর-কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ইনফ্লুয়েন্সার, পেশাজীবী ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও অডিয়েন্সকে কেন্দ্র করে গড়ে তুলতে পারবেন নিজস্ব অনলাইন কমিউনিটি।
Buzzencer ( https://guild.buzzencer.com/online-salons )
হলো AI AVATAR Inc. ecosystem**-এর অন্যতম ডিজিটাল প্রোডাক্ট। একই ecosystem-এর আরেকটি AI ভিত্তিক প্রোডাক্ট Twomi (Available on both the Play Store and the App Store)। বাংলাদেশে Buzzencer-এর কার্যক্রম ও সম্প্রসারণে কাজ করছে AI AVATAR BANGLADESH LTD.
Online Studio - এর মাধ্যমে ক্রিয়েটর ও বিশেষজ্ঞরা নিজেদের জন্য আলাদা ডিজিটাল স্পেস তৈরি করতে পারবেন। সেখানে তারা এক্সক্লুসিভ কনটেন্ট ও নিজেদের জ্ঞান-অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি ফলোয়ারদের সঙ্গে সরাসরি যুক্ত হতে এবং মেম্বারশিপ-ভিত্তিক কমিউনিটি গড়ে তুলতে পারবেন। ফলে প্রচলিত সোশ্যাল মিডিয়ার গণ্ডির বাইরে গিয়ে অডিয়েন্সের সঙ্গে আরও দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক তৈরির সুযোগ পাবেন তারা।
বিশেষ করে ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর, প্রশিক্ষক, শিক্ষাবিদ, লাইফস্টাইল এক্সপার্ট এবং বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীদের জন্য Online Studio নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। যারা ইতোমধ্যে নিজেদের দক্ষতা বা একটি বিশ্বস্ত ডিজিটাল অডিয়েন্স তৈরি করেছেন, তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেই অডিয়েন্সের জন্য আরও মূল্যবান ও বিশেষায়িত কনটেন্ট তৈরি করতে পারবেন।
শুধু ব্র্যান্ড স্পনসরশিপ বা বিজ্ঞাপননির্ভর আয়ের পরিবর্তে Buzzencer Online Studio ক্রিয়েটরদের সামনে আরেকটি সম্ভাবনা তুলে ধরছে—নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও কনটেন্টকে কেন্দ্র করে একটি নিজস্ব কমিউনিটি গড়ে তোলা।
বাংলাদেশের দ্রুত বিকাশমান *Creator Economy-তে এই মডেলের উল্লেখযোগ্য সম্ভাবনা দেখছে **AI AVATAR BANGLADESH LTD.*। বিশেষ করে ক্রিয়েটররা যখন নিজেদের প্রভাব, দক্ষতা ও জ্ঞানকে দীর্ঘমেয়াদি ডিজিটাল সুযোগে রূপান্তরের নতুন পথ খুঁজছেন, তখন Online Studio তাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
Buzzencer Online Studio-এর মাধ্যমে AI AVATAR-এর লক্ষ্য শুধু ক্রিয়েটরদের ফলোয়ার বাড়াতে সহায়তা করা নয়; বরং তাদের নিজস্ব কমিউনিটি তৈরি, জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং নিজেদের দক্ষতাকে নতুন ডিজিটাল সম্ভাবনায় রূপান্তরের সুযোগ করে দেওয়া।