মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ শ্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবিরের জেলা সেক্রেটারী হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সাগর আহম্মেদ, সাবেক সভাপতি নূর
মোহাম্মদ হুসাইন টিপু, সাবেক সভাপতি শফিউল আলম বকুল।
সমাবেশে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া, আজ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী একটি স্বৈরাচারমুক্ত পরিবেশে পালিত হচ্ছে। ১৯৭১ সালে বীর ছাত্র-জনতা এদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছিলো। পরবর্তী সময়ে কিছু চরিত্রহীন মানুষ এদেশকে আবার স্বৈরাচারে রূপান্তরিত করেছিলো। তারা চেয়েছিল যারা ন্যায্য প্রতিষ্ঠা করতে ও যারা ইসলাম প্রেমিক তাদেরকে দমিয়ে দিতে।
কিন্তু আমরা জানি যারা পরের জন্য কুপ কাটে সেই কুপে তাদেরকে পড়তে হয়। স্বৈরাচাররা আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু জাতির ক্রান্তিলগ্নে তারা ভারতে স্বামীর বাড়ী গিয়ে অবস্থান করছে।
সমাবেশে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, হুমায়ন করিব, শহর সভাপতি আবু রায়হান, সরকারী কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারী মাসুদ রানা, আইসিটি সম্পাদক বায়েজিদ হোসেন।
সমাবেশ শেষে ছাত্র শিবিরের সদস্যদের নিয়ে শিবির সঙ্গীতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।