1. admin@bdtimes24.live : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিসিবিতে শুরু হচ্ছে ৬৫তম আন্তর্জাতিক শিক্ষা মেলা: শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফ্রি প্রযুক্তি আছে, নজরদারি নেই; ঝুঁকিতে শাহজালালের এয়ারসাইড প্রধানমন্ত্রীর জাপানে তৃতীয় দিন, বৈঠক করবেন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ফরেনসিক প্রমাণ ছাড়াই ঢালাও দণ্ডাদেশ: আইনের শাসন ও বিচারিক স্বচ্ছতার সংকট অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাঠে গড়াল এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল এবিজি ইউনিভার্সিটি কাপ: আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো ফ্রান্সের অস্থিরতা থেকে ইউরোপের বাজার, চাপে বাংলাদেশের পোশাক খাত জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা উঠল এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর ছুটি শেষ, যানজটে আটকে নগরবাসী

ফুটপাত দখল করলেই সরাসরি মামলা, কঠোর হচ্ছে আইন-আবদুস সালাম

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা এবং মালামাল জব্দের ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে যানজট, যত্রতত্র বর্জ্য ফেলা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। এসব কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই মানবিকতার অজুহাতে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি জানান, আগামী সপ্তাহে সেখানে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কোনো অবস্থাতেই সড়কে অবৈধভাবে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, মশার প্রজনন নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষা ও যানজট কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালানো হবে।

মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থানান্তরের বিষয়ে প্রশাসক জানান, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটি সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সচল রাখতে নতুন একটি এসটিএস নির্মাণের কাজও চলছে। চলতি মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন ঘুরে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ এবং অবৈধ দোকান সরানোর কার্যক্রম পরিদর্শন করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর