পূজা উপলক্ষ নতুন মিউজিক্যাল ড্রামা নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রাশিদুল হাসান। নাম ‘লিখব না আর গান’। শিল্পীর কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন জি এম রহমান রনি। এতে অভিনয় করছেন সরকার একে, রানি সরকার এবং শাকিব।
গানটি রাশিদুল হাসানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হাসান মিউজিক থেকে প্রকাশ হবে আগামী ২২ অক্টোবর। রাশিদুল হাসান বলেন, ‘পূজা উপলক্ষে অনেক গানই মুক্তি পেয়েছে। তারমধ্য আমার এই গানটি একটু ব্যতিক্রম। আশা করছি দর্শক-শ্রোতার ভালো লাগবে।
উল্লেখ্য রাশিদুল হাসান নিয়মিত নিজের ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করছেন। তার প্রকাশিত গানের সংখ্যা তিরিশ ছাড়িয়ে। সর্বশেষ তার চ্যানেলে প্রকাশ হয় জীবনে চাইলা যারে গানটি। এর আগে তার গাওয়া আল্লাদী, যাবজ্জীবন দুঃখ, কলিজাতে টান লাগে, তোমার প্রেম আগুনে, লাভ মানে ভালোবাসা, থাকলে দূরে মনটা পোড়ে, অচিনপুর, বুঝলি না রে মন, ভালোবাসার মানে, এক জীবনে, আকাশে মেঘ জমেছে প্রমুখ গান শ্রোতারা পছন্দ করেছেন।