সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে ঢাকার সিদ্ধেশ্বরীর কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিকরা সংবাদ সম্মেলন করেছেন। তারা অভিযোগ করেছেন, শামীমা ইয়াসমিন পুলিশ পরিচয় ব্যবহার করে অন্যান্য ফ্ল্যাট মালিকদের পার্কিং স্পেস ও কমন স্পেস দখল করেছেন এবং রাজউকের নকশা অমান্য করে সংস্কারকাজ চালাচ্ছেন। এছাড়া, গত সাত বছরে তিনি কোনো সার্ভিস চার্জ পরিশোধ করেননি, ফলে বকেয়া দাঁড়িয়েছে ১৭ লাখ টাকা। ফ্ল্যাট মালিক সমিতি প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়েছে। উপায় না পেয়ে সমিতি সিআইডির প্রধান, রাজউক ও রমনা থানায় অভিযোগ দায়ের করেছে।
শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)তে এক সংবাদ সম্মেলনে কনর্কড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি সাধারণ সম্মাদক মোহাম্মাদ মনিরউজ্জামান বলেন, শামীমা গত ৭ বছর যাবৎ ফরিদপুর-গোপালগঞ্জ পরিচয় দিয়ে তিনি ছাড়া বাকিদের জিবন অতিষ্ট করে তুলেছেন। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে হুমকি-ধামকির মাধ্যমে ওনার ক্ষমতা প্রদশন করে সবাইকে ফাসিয়ে জেলে ঢোকানোর ভয় দেখান।
সংবাদ সম্মেলনে উপস্থিত শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মালিকদের বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। অভিযোগগুলোতে উল্লেখ করা হয় যে, তিনি ভবনের একাধিক ফ্ল্যাট মালিকানায় নিয়ে অনিয়মিত নির্মাণকাজ চালাচ্ছেন। এর ফলে অন্যান্য বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
বাসিন্দারা অভিযোগ করেছেন, শামীমা ইয়াসমিন নকশাবহির্ভূতভাবে দেয়াল ভেঙে এবং সাধারণ জায়গা দখল করে ফ্ল্যাট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। এই বিষয়টি বন্ধ করতে মালিক সমিতি ও রাজউক থেকে একাধিক নোটিশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন।
সংবাদ সম্মেলনে কনর্কড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মো: মিজানুর রহমান বলেন, শামীমা ফ্ল্যাটে বসবাস শুরু থেকেই বিভিন্ন ধরনের হয়রানী করে আসছে সবাইকে। একটি আবাসিক এলাকায় তিনি নিজস্ব ঘোপন কামরা তৈরি, রাজউকের নকশা বহিভূত ভাবে ভবন ভাংচার করে আসছেন। তিনি বেআইনি ভাবে ক্ষমতার অপব্যবহার করে আসছেন।