প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ
পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
জানাযায়, বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মারামারি হয়। এ মারামারিতে একজন আহত হয়।
বৃহস্পতিবারের মারামারিকে কেন্দ্র করে রবিবার দুপুরে সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। গুরুত্বর আহত অবস্থায় আহত আরিফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮ টার সময় আরিফুল মারা যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। থানা পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছে। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলাম যুবকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্ৎা গ্রহণ করা হবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.