পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোন দলের প্রতি সমর্থন থাকতেই পারে কিন্তু কর্মক্ষেত্রে সেটি প্রকাশ করা যাবে না। নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে।
মঙ্গলবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গনভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় কিন্তু পরিবর্তনের স্বার্থে গণভোটে হ্যাঁ কে বিজয়ী করতে কাজ করছে।
নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশী পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।