প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নওগাঁ উপ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো সুখ ঘরে ঘরে এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় নওগাঁ সদর উপজেলা মাঠে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে তাকে স্মরণ করা হয়।
পরে উপ-আঞ্চলিক কেন্দ্র, চকবিরাম, নওগাঁ অফিসে উপ- আঞ্চলিক পরিচালক শাহ মুহা: আব্দুল মালেক নওগাঁর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিনও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একই অফিসের কর্মচারী ইব্রাহিম, ফয়সাল, আবু নাছের, লিটন আলী, হারুন অর রশিদ, আইনুল হকসহ অন্যান্যরা ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.