ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চর্তুথ ধাপে নওগাঁয় তিনটি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে । আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। এখন চলছে ভোট গননা। এই তিন উপজেলায় ৩২৯টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, জেলার নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলায় চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩জন। এ তিন উপজেলায় মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন।
মান্দা ৪ আসনের সংসদ সদস্য ব্রহানী সুলতান মাহমুদ গামা বলেন এলাকার কাজের কারণে যদি ও ভোটার উপস্থিতি কম তার পরে ও শান্তি পূর্ণ ভাবে ভোট হয়েছে। জেলা প্রশাসক গোলাম মওলা বলেন এর আগেও আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছি আশা করছি এবার ভালো নির্বাচন উপহার দিব।
পুলিশ সুপার রাশেদুল হক বলেন ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।সর্বোপরি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।