প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ
নওগাঁয় রেডি টু কুক ফিস কার্যক্রমের উদ্বোধন
নওগাঁয় রেডি টু কুক ফিস বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দয়ালের মোড়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো.আমিমুল এহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। মৌসুমী আরএমটিপি প্রকল্পের আওতায় এবং পিকেএসএফ এর সহযোগিতায় বিভিন্ন প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে বিপণন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নওগাঁ সদর ড.মো.বায়েজিদ আলম, মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল, উপ সহকারী পরিচালক লিয়াকত আলী, প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেন, ব্যবস্থাপক মনিটরিং সোহেল রানা ও প্রকল্পের এভিসিএফগণ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.