প্রত্যাগত অভিবাসি, ফিরে এলেও পাশে আছি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রেইজ প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নওগাঁ ওয়েলফেয়ার সেন্টারে সহকারী পরিচালক মুহঃআহসান হাবিব সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,নওগাঁ প্রবাসী কল্যাণ ব্যাংক, জেলা প্রণি সম্পদ অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রতিনিধীবৃন্দ। মুহঃ আহসান হাবিব বলেন ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা সমুহ সকলের সামনে তুলে ধরে মাঠ পর্যায়ে কার্যক্রম সুষ্ঠভাাবে পরিচালনার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন। প্রত্যাগত অভিবাসীবৃন্দ প্রকল্প নিয়ে চিন্তা এবং প্রত্যাশা তুলে ধরেন। সাথে সাথে প্রকল্প থেকে উপকারভোগীরা তাদের অনুভুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খন্দকার আব্দুর রউফ পাভেল মনিটরিং অফিসার(মৌসুমী), একরামুল হক যুগ্মপরিচালক (টি.এম.এস.এস), নাছিম আহম্মেদ প্রতিনিধি (দাবী), মোহাম্মদ আসলাম হোসেন প্রোগ্রাম অফিসার (সচেতন সোসাইটি), মতিউর রহমান কাউন্সিলর রেইজ প্রকল্প। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মতিউর রহমান মিঠু কাউন্সিলর ওয়েলফেয়ার নওগাঁ