নওগাঁর ধামুইরহাটের মুকুন্দুপুর থেকে বাংলা মদসহ মাদক কারবারী অমল কে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৯ ফেব্রুয়ারি রাত ১২ টায় তার নিজ বাড়ি থেকে ১০১৫ লিটার বাংলা মদসহ মাদক কারবারী শ্রী অমল চন্দ্র মালি (৪৫), পিতা-মৃত নারায়ন চন্দ্র মালি, সাং-মোকন্দপুর, থানা-ধামুইরহাট ও জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।