নওগাঁয় বিকেএফ স্কুলের বর্ষবরন উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলা ১৪৩২ সালকে বরন করে নেয়ার জন্য নওগাঁ সদর, মান্দা,নিয়ামতপুর এলাকার বিকেএফ স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজ স্কুলে এই আয়োজন করেন।
আলোচনা সভায় প্রধান শিক্ষক সাহেরা বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএফ স্কুলের সভাপতি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী সরকার। আলোচনা সভায় প্রধান অতিথি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলা বছরের সংক্ষিপ্ত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি শিক্ষার্থীদের কাছে তুলে ধরে বলেন বাংলা নববর্ষ বাঙালি জীবনের সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ, বর্ষবরণের দিন, শুভ নববর্ষ।
এ দিনটি প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব আমেজ আর ফুরফুরে বাতাসের দিন বসন্ত। আলপনা আঁকা শাড়ি আর পাঞ্জাবি ছাড়া যেন এ দিনটিকে আর পালন করাই যায় না। সঙ্গে লাল সবুজ আর সাদার মিশেলে হাতে, গালে ফুলকি আঁকা এখন হালফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই ক্রমশ বাড়ছে বর্ষবরণের আমেজ।সংস্কৃতি ও বিভিন্ন দিবস পালনের পাশাপাশি লেখা পড়ায় মনোযোগ দেয়ার পরামর্শ দেন।
এসময় নিজ নিজ স্কুলের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।