নওগাঁয় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলে মুসলিম হেলফেন জার্মানির অর্থায়নে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিবন্ধীর মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় নওগাঁ এর সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, নওগাঁ সদর ।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান আলী ও রানী এনজিওর কর্মকর্তা বৃন্দ।
এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা শারীরিক প্রতিবন্ধীর মাঝে ১০০টি হুইলচেয়ার ৩০ টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়। বাস্তবায়ন করেছে সোশ্যাল এইড বাংলাদেশ।