প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ৪:২৭ অপরাহ্ণ
নওগাঁয় তৃতীয় ধাপের প্রতীক বরাদ্দ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আত্রাই উপজেলার ১৫জন ও রাণীনগর উপজেলার ২১জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ দুই উপজেলার চেয়ারম্যান, ভাইস চেযারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এই দুই উপজেলায় ৩য় ধাপে আগামী ২৯মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.