নওগাঁয় জামাতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে উপজেলা কর্ম পরিষদের সদস্য ও যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মাহিউদ্দিন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মোনায়েম হোসাইন, জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও নওগাঁ সদর উপজেলা আমীর এবং মাওলানা মোঃ ওবায়দুল ইসলাম, জেলা মজলিসে শুরার সদস্য ও নওগাঁ পৌরসভা সেক্রেটারি।
সমাবেশে বক্তারা বলেন সহযোগী সদস্যদের সাংগঠনিক দায়িত্ব, ইসলামী আন্দোলনে ভূমিকা ও আদর্শিক প্রস্তুতির গুরুত্ব কথা তুলে ধরেন। এসময়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও চন্ডিপুর ইউনিয়ন আমীর মাওলানা নজীবর রহমান এবং উপজেলা অফিস সেক্রেটারি মুসতফা খালিদ।