নওগাঁয় আজ সোমবার থেকে পুলিশ মাঠ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে। সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক কার্যক্রম চালুর মাধ্যমে দায়িত্ব পালন শুরু করে পুলিশ।
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, ফৌজিয়া হাবীব খানসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা, জেলা বিএনপি'র নেতৃবৃন্দের মধ্যে বায়েজিদ হোসেন পলাশ, মামুনুর রহমান রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্য তানজীম বিন বারী, আরমান হোসেন, সুরাইয়া জামান মুন, সাদমান সাকিব, হানিফ, রাফি এবং আবির উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে বিএনপি'র পক্ষ থেকে উপস্থিত সকল পুলিশ সদস্য, ছাত্রছাত্রী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং দায়িত্বরত সাংবাদিকদের রজনীগন্ধার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।