প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৯:০২ পূর্বাহ্ণ
ধর্ষণ, সহিংসতা ও হত্যাকান্ডের প্রতিবাদে, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাদাবাঁজী সহিংসতা ও ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে সংগঠিত নৃশংসভাবে সোহাগ হত্যাকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শনিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব সমাজের প্রতিনিধিরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন সাহিল আহম্মেদ, মহায়মিনুল আজমিন, মোঃ তাজুল ইসলাম, মোঃ গোলাম মাওলা প্রিয়ম, রেদুওয়ান আনসারি, আবু বক্কর সিদ্দিক, শিমুল চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কোনো রাজনৈতিক পরিচয় নয়, দেশের সাধারণ নাগরিক হিসেবে দেশের জনগণ আজ এই অব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.