শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন প্রতিপাদ্যে খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন হয়।

মঙ্গলবার বেলা ১১টা কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহাবুব আলমের সভাপতিত্বে র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ টি এম শাহাআলম, সেনহাটী সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, ফাতেমা মোরিয়াল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজাদুল ইসলাম,দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংবাদিক ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাথী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,-দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা । পুষ্টিকর খাবার নিশ্চিত করনে জোর প্রয়োগ করতে হবে, কোন শিশুই যেন অপুষ্টির শিকার না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে।পুষ্টি সম্পর্কে যার যতটুকু জ্ঞান অর্জিত হয়,তিনি যেন তত টুকুর বাস্তবায়ন করেন।বক্তার আরো বলেন-আমাদেরকে পুষ্টি-হীন সকল খাবার বর্জন করতে হবে। খাবার প্রস্তুতকারী সকল প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতকৃত সকল খাবারে পুষ্টি নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সকল ধরণের ফাস্টফুড গুলোকে বর্জন করতে হবে।