(রবিবার) ১৭ মার্চ, ২০২৪ তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড দিনব্যাপী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে পেট্রোবাংলায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্, ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা এবং “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শৈশব ও রাজনৈতিক জীবনাদর্শ ” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া, এ দিবস উপলক্ষ্যে উক্ত বিদ্যালয়ের ৫ জন মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীকে ৳.৫,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।