প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
টেকনাফে কোস্ট গার্ডের সফল অভিযান: আইস-ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেওয়া হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) এবং ও ওয়ান জি ট্যাবলেট (ইয়াবা) জব্দ করা হয়।এর আগে গত ২৩ আগস্ট ২০২৩ রবিবার রাতে অপর এক অভিযানে টেকনাফে কেরুন তুলী এলাকায় কোস্ট গার্ডের অফিসে সামনে সন্দেহজনক ১টি অটোরিকশা তাল্লাশি করে ২৫লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায়
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.