প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি টাউন হল মোড় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মৌন মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকুনুজ্জামান সরকার, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম,হাবিবুর রহমান খান রতন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.