প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করেন-রুহুল আমিন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি সংসদ সদস্যকে ১০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে, যা নিজ নিজ নির্বাচনী এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হচ্ছে। এরই অংশ হিসেবে জীবননগরে ২১৩ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে। সম্ভব হলে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দিতে পারলে আরও ভালো হতো। এতে আপনাদের সম্মান অক্ষুণ্ন থাকত এবং আমরাও সন্তুষ্ট হতাম। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে সবাইকে একত্রিত করে এই বিতরণ কার্যক্রম করা হয়েছে। ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রমে আমরা আরও কাছে থেকে আপনাদের পাশে ধাকবো।
জীবননগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের আওতায় এ উপজেলায় মোট ২১৩ জনকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.