প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা আয়োজনে ৫ দফা দাবী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ভয় পাবোনা দাপটে,জবাব দিবো ব্যালটে এ শ্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্ত মঞ্চের সামনে থেকে জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের নেতৃত্বে জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর বেলাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, ইউনিট সদস্য আব্দুর রউফ ও শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.