প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এক ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) শহরের বড়বাজার এলাকায় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তদারকি পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী,শিশু খাদ্য তদারকি করা হয়। এ সময় মানহীন ও যথাযথ তথ্য না থাকা পণ্য কেনাবেচা, সংরক্ষণ ও সরবরাহ করায় মেসার্স তাজমুল স্টোরের মালিক তাজিমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ওই সময় প্রতিষ্ঠান মালিককে দ্রুততম সময়ে সমস্যাগুলো করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয় এবং জব্দকরা ৪ বস্তা জুস বার ধ্বংস করা হয়। তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক,বাজার কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.