জন আমোস সেন্টারের পরিচালনায় ময়মনসিংহ শহরে প্রথম পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম স্কুল জন আমোস ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্ধোধন হয়ে গেলো ২০ জুলাই রবিবার। ময়মনসিংহ মহানগরীর নতুন বাজারে স্মার্ট, ডিজিটাল ও দৃষ্টি নন্দন ক্যাম্পাস নিয়ে পথচলা শুরু করলো জন আমোস ইন্টারন্যাশনাল স্কুল।
সকাল ৯.০০ টায় স্কুলের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা খন্দকার এহসান হাবীব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় জন আমোস সেন্টারের অন্যান্য পরিচালক ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সেশনের পর প্যারেন্ট ওরিয়েন্টেশান ও বুক ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান খান পাঠান স্কুলের শিক্ষকবৃন্দকে অভিবাবদের সামনে পরিচয় করিয়ে দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের ট্রেজারার প্রকৌশলী একেএম জহিরুল হাসান , পরিচালক আব্দুল কাইয়ুম বিপ্লব ও মাজহারুল ইসলাম ভূইয়া। সভাপতিত্ব করেন সেন্টারের ফাউন্ডার খন্দকার এহসান হাবীব।
সভাপতির বক্তব্যে খন্দকার এহসান হাবীব বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক দায়বন্ধতার জায়গা একে সোসাইটির সকলে মিলে লালন ও পালন করতে হয়। স্কুলের সবচেয়ে বড় অংশীজন হচ্ছেন স্কুলের অভিভাবকবৃন্দ। অভিভাবকদের সুচিন্তিত মতামত ও পরামর্শের আলোকেই পরিচালিত হবে জন আমোস ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের চিফ একাডেমিক পার্সন আরিফ মুজতবা কামাল।
স্কুলের উদ্বোধনী দিনেই শিক্ষার্থীদের হাতে ক্যমব্রিজ ইন্টারন্যাশনালের অরিজিনাল বই তুলে দেয়া হয় । অভিবাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন রূপালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা সুবল চন্দ্র ঘোষ ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস জাহান।
অনু্ঠািন শেষে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।