প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত; চালক এক কিশোর আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা খাতুন (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। পুলিশ স্হানীয়দের সহায়তায় মোটরসাইকেল চালক কিশোর হৃদয়কে (১৪) আটক করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮মে) সকাল সোয়া ৭টার দিকে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এমআই নিয়ামুল জানান, কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার শামসুলের স্ত্রী ফিরোজ খাতুন সকালে মতিয়ারের ইটভাটার সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইদুর ছেলে কিশোর হৃদয় লাল রঙের একটি টিভিএস মোটরসাইকেল দ্রুতগতিতে আঁকাবাঁকাভাবে চালিয়ে যাচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সে ফিরোজা খাতুনকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ৫০ গজ দুরে ছিঁটকে পড়ে ঘটনাস্হলেই নিহত হন। দ্রুতগতির মোটরসাইকেলসহ কিশোর হৃদয়ও পার্শ্ববর্তী একটি গর্তে পড়ে যায়। স্থানীরা তাকে আটক করে।
এ দুর্ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের কারর কোন অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন করার পর দাফনের জন্য দিয়ে দেয়া হবে বলে তিনি জানান।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.