প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ৪:২০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
চুয়াডাঙ্গা শহরের জাফরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন হতাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দ্রুতগতির মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারীচালিত পাখিভ্যানের সঙ্গে ধাক্কায় দু'আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের বকুল আলীর ছেলে শান্ত আলী (২৫) নিহত এবং আহত হয়েছে একই গ্রামের বাবুলের ছেলে রায়হান আলী (১৯)
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, শান্ত ও রায়হান চুয়াডাঙ্গা শহরের জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালীত পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্ত আলীকে মৃত ঘোষণা করে এবং রায়হান আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত শান্ত আলীর লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.