প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
আলোচনা সভা কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৩০ মে) সকাল ৯টায় শহরের সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর একই স্থানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা ছিলেন বিএনপির নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা।
সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিশুদের জন্য কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন বিকালে জেলা বিএনপির পক্ষ থেকে সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.