প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত
দুধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এ দিবস উদযাপিত হয়।
বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার (১ জুন) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি
বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক এ এইচ এম শামীমুজ্জামান। ভিডিও প্রদর্শন করেন চুয়াডাঙ্গা সরকারী ছাগল উন্নয়ন খামার কর্মকর্তা কে এম সাদ্দাম হোসেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. খন্দকার শাওন হাসনাতসহ কর্মকর্তা-কর্মচারী এবং খামারীবৃন্দ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.