প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়ম ও বৈষম্য দূরীকরণের প্রতিবাদে জেলা আদালত ও ট্রাইবুনালের কর্মচারীদের কর্মবিরতি
চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়ম ও বৈষম্য দূরীকরণের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে জেলা আদালত ও ট্রাইবুনালের কর্মচারীবৃন্দ। সোমবার (৫ মে) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে জজ কোর্ট চত্বরে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্ষন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
এসময় কর্মবিরতিতে উপস্থিত বক্তারা, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয়ের অধীনে আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবী করেন।
বক্তরা আরো বলেন,তাদের এসকল দাবী-দাওয়া যদি মেনে না নেয়া হয় তাহলে এ সকল বৈষম্যের প্রতিবাদে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.