প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় চাকরীচ্যুত বিডিআর ও জেলবন্দী সদস্যসের পরিবারের সদস্যদের মানববন্ধন-স্মারকলিপি পেশ
চুয়াডাঙ্গা জেলায় চাকুরীচ্যুুত সকল বিডিআর সদস্য ও জেলবন্দী সদস্যদের পরিবারের পক্ষে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) বেলা ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তারা পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পিছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের মুক্তির দাবী জানান।
বক্তারা বলেন, প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদের অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারী রেশন,বেতন- ভাতাদি,পদোন্নতিসহ পূনরায় চাকুরীতে পূনর্বহাল বা যোগদান করাতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা বাদ দিতে হবে বলেও বক্তারা বলেন।
বিডিআর কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের জেলা কমিটির প্রধান প্রতিনিধি মোজাম্মেল হক,সহকারী প্রতিনিধি মোস্তফা কামাল,সদস্য আব্দুর রশীদ,ফরিদুল ইসলাম ও বকুল আহম্মেদ।
মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি পেশ করা হয়
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.